মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মৌলভীবাজার প্রতিনিধি
৩১ জুলাই ২০১৬, ০৩:২৯আপডেট : ৩১ জুলাই ২০১৬, ০৩:৩২

মৌলভীবাজার মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকাপাড়া এলাকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই ফয়জুল হক (৪০) খুন হয়েছেন।
শনিবার (৩০ জুলাই) দুপুরের দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকাপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রাজনগর থানার ওসি আব্দুল বাছেদ বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যাকারী ছোট ভাই ছয়ফুলকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
রাজনগর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন,গরু বিক্রি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে এক
পর্যায়ে ছোট ছয়ফুল বড় ভাই ফয়জুলকে ধারালো ছোরা দিয়ে বুকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ছয়ফুলকে গ্রেফতার করা হয়।

এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম