সিরাজগঞ্জে লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ০৮:০১আপডেট : ০১ আগস্ট ২০১৬, ০৮:০৩

সিরাজগঞ্জ সিরাজগঞ্জে  লরির ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পিকআপ চালক কনস্টেবল জহুরুল (নং-৩২০) গাইবান্ধা জেলা সদরের তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সোমবার ভোর ৪টার দিকে সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে রাজশাহী থেকে চট্টগ্রামগামী একটি লরির  ( চট্ট মেট্রো-৮১-০৩৭২) সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।  সহকর্মীরা তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় লরির হেলাপারকে আটক ও লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
মহাসড়কে দায়িত্বরত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস.আই) কঙ্কন বিশ্বাস জানান, দ্রুতগামী লরিটি গোল চত্বর চেকপোষ্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল জহুরুলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় লরিটি জব্দ ও হেলপার  মো. রোমানকে (১৮) আটক করা হলেও চালক পালিয়েছে। সেতুর পশ্চিম থানায় এ বিষয়ে মামলা হয়েছে। লাশের সুরতহাল ও ময়না তদন্তের পর পুলিশ লাইনে জানাজা শেষে তার নিজ গ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পশ্চিম থানার ওসি রাকিবুল ইসলাম জানান।
আরও পড়তে পারেন: কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম