শেরপুরে বন্যায় তলিয়ে গেছে সবজি খেত, দিশেহারা কৃষক

শেরপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ০৩:২৩আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০৫:৪৯
image

শেরপুর ব্রহ্মপুত্র ও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধির কারণে শেরপুর সদর উপজেলার পাঁচ ইউনিয়নের ১২৫ হেক্টর ফসলের জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে ৬০ হেক্টর জমিতে চাষ করা গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির খেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন ওইসব এলকার কৃষকরা।
গত তিন দিনে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার কামারের চর, চর মুচারিয়া, চর পক্ষীমারি, বেতমারি ও বলাইরচর ইউনিয়নের প্রায় ৩০ গ্রামের ঘর-বাড়ি এবং বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে যায়। এসব গ্রামের আউশ-আমনের বীজতলা, লাউ, শসা, করলা, কাকরোল, চিচিঙ্গা, পটল, কাঁচা মরিচসহ বিভিন্ন  সবজির বাগান পানিতে তলিয়ে যায়। এলাকার অনেক কৃষক তাদের সবজির বাগান বাঁচাতে অপরিপক্ক লাউ, ঝিঙ্গা, শসাসহ বিভিন্ন সবজি পানিতে তলিয়ে যাওয়া খেত থেকে তুলে কম দামে বিক্রি করে দিচ্ছেন। অনেক কৃষকের পুরো সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এলাকাবাসীরা ভোগান্তিতে পড়েছেন। আবার অনেকে পানিবন্দি হয়ে দিন কাটাচ্ছেন।
শেরপুর জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় এবারের বন্যায় পাঁচটি ইউনিয়নের ১৫ একর বীজতলা, ৪০ হেক্টর আমন বীজতলা, ৬০ হেক্টর সবজিসহ মোট ১২৫ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে।

তবে দুই-তিন দিনের মধ্যে পানি নেমে গেলে ক্ষয়-ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না বলে জানান সদর উপজেলার কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা।

/এআর/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক