নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি শরীফ মিয়া (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করেন শরীফ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।
গত রবিবার বিকেলে আদালত পাড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় শরিফ মিয়া। তিনি রূপগঞ্জের মোসলেম উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আত্মসমর্পণ করলে শরিফ মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
/এসএনএইচ/








