সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে দুই যুবক নিখোঁজ হয়েছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
নিখোঁজ মিজান (২৮) ও মিনহাজ গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালের দিকে গাজীপুরের কাশিমপুর এলাকার বেশ কয়েকজন যুবক একটি নৌকা নিয়ে ভ্রমণে বের হয়। বিকেলের দিকে তারা বিরুলিয়া এলাকায় পৌঁছায়। সেখানে নৌকা থামিয়ে গোসল করার সময় মিনহাজ ও মিজান তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুন মাহামুদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
/এআরএল/ এমএসএম/








