তুরাগে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৬, ১২:০৯আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১২:৪০

সাভার সাভারে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর দুই যুবকের মৃতুদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীতে তাদের লাশ ভেসে ওঠে।এর আগে নৌকা ভ্রমণে বেড়াতে এসে মঙ্গলবার বিকেলে তুরাগ নদীর সাভারের বিরুলিয়া এলাকায় গোসল করতে নামলে  প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তারা।
নিহতরা হচ্ছেন, গাজীপুরের কাশিমপুর এলাকার ওয়ালিউল্লাহর ছেলে মিজানুর রহমান মিজান (২৮) ও একই এলাকার কুদরত আলীর ছেলে মিনহাজ (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে বেশ কিছু যুবক নৌকা ভ্রমণে বের হন। পরে বিকেলের দিকে তারা তুরাগ নদীর সাভারের বিরুলিয়া এলাকায় এসে পৌঁছান। সেখানে নৌকা থামিয়ে গোসলের উদ্দেশ্যে নামেন কয়েক যুবক। এসময় মিনহাজ ও মিজান নামের দুই যুবক নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে টুঙ্গি ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশী চালিয়েও তাদের খুঁজে পায়নি। পরে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে নিখোঁজ যুবকদের মধ্যে মিনহাজের লাশ ভেসে উঠলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এর প্রায় আধা ঘন্টা পর অপর যুবক মিজানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এব্যাপারে সাভার মডেল থানার উপ পরিদর্শক আশরাফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এপিএইচ/

আরও পড়ুন:

কুমিল্লায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আসামি ক্যাপ্টেন সহিদ উল্লাহ গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম