রায়পুরায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ১৮:৫৯আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:০২

নরসিংদী নরসিংদীর রায়পুরায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টায় ঢাকা-চট্রগ্রাম রেলপথের পিরিজকান্দি মাইলবাসা কড়ইতলা রেলক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রাজপ্রাসাদ গ্রামের সোলমান মুন্সীর বাড়ির রাজমিস্ত্রী মো. সামাদ মিয়া (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, রোজিনা বেগম তার স্বামী সামাদকে নিয়ে মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পার্শ্ববর্তী মেড়াতলী গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথে পিরিজকান্দি মাইলবাসা কড়–ইতলা রেলক্রসিং পার হওয়ার সময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ দুটো উদ্ধার করে। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ভৈরব রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আদম আলী বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
 আরও পড়তে পারেন: হাসনাত করিম ও তাহমিদ গ্রেফতার

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম