জঙ্গিদের নির্মূল করা হবে: শাজাহান খান

রাজবাড়ী প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ২০:১৪আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২০:২২

দৌলতদিয়ায় ক্ষতিগ্রস্থ ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন করছেন নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান‘এই দেশ পাহাড় বা মরুভূমির দেশ নয়। যে জঙ্গিরা তাদের কার্যক্রম পরিচালনা করেই যাবে এবং আমরা তাদের ধরতে পারবো না। অচিরেই জঙ্গিদের নির্মূল করা হবে।'

বৃহস্পতিবার সকালে দৌলতদিয়ায় ক্ষতিগ্রস্থ ফেরি ও লঞ্চঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় মন্ত্রী পাটুরিয়া ঘাট থেকে কুমারী কপোতী ফেরিতে করে দৌলতদিয়া ৩নং ঘাটে এসে পৌঁছান। পরে তিনি দৌলতদিয়ার ক্ষতিগ্রস্থ ৪নং ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন। এসময় নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ঘাটগুলো দ্রুত মেরামতের জন্য ঘাট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী।

পরে দৌলতদিয়া রেস্ট হাউজ ময়দানে মন্ত্রী পুলিশ প্রশাসনের গার্ড অব অনার গ্রহণ করেন। এছাড়া দুপুর ১২টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ কার্যালয় মাঠ প্রাঙ্গণে জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম), বিআইডব্লিইটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শেখ মো. নাসিম প্রমুখ।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম