সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ১৮:১৫আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৮:১৮

জয়পুরহাট জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।  নিহতরা হলো সোনাপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে সোহাগ (৯) ও মাহমুদ হোসেনের ছেলে মাহিম (১০)।
স্থানীয় ও পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে সোনাপাড়া গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুর। এজন্য স্থানীয় একটি ডেকোরেটরের মাধ্যমে উদ্বোধনী মঞ্চ সাজানো হয়। দুপুরে জুমার নামাজের সময় খেলতে এসে মঞ্চের লোহার সিঁড়িতে ওই দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে, স্থানীয় এক যুবকের চিৎকারে গ্রামবাসী এসে দুই শিশুকে উদ্ধার করলে ঘটনাস্থলেই সোহাগ মারা যায়। আর গুরুতর আহত শিশু মাহিমের মৃত্যু হয় পাঁচবিবি সরকারি হাসপাতালে। ময়নাতদন্তের জন্য নিহত দু’জনের মৃতদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 আরও পড়তে পারেন: বায়তুল মোকাররমে পুলিশি অবস্থান

/এমও/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের