চাঁদপুরের কচুয়ায় ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যাঙ্গাত্মক ছবি ও কটূক্তিমূলক স্ট্যাটাসের অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আটক যুবক উপজেলার আশ্রাফপুর ই্উনিয়নের জগতপুর মিজি বাড়ির সিরাজুল ইসলামের ছেলে এম এ মোতালেব (৪০)।
থানা সূত্রে জানা গেছে, মোতালেব তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা চালান এবং অশ্লীল ও মানহানিকর তথ্য প্রকাশ করেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হলে গত ২৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কচুয়া থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুরের ডিবি পুলিশ মোতালেবকে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
মোতালেবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের ডিবি পুলিশের ওসি মোস্তফা কামাল।
কচুয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম এস ইকবাল জানান,রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন: গুলশান হামলার পর নেপালিদের বাসা ছাড়তে বলা হয়েছিল
/এমএসএম/








