কুষ্টিয়া শহরতলীর জুগিয়া শ্মশানঘাট সংলগ্ন গড়াই নদীর ঘাট থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেলে স্থানীয় লোকজন শহরতলীর জগতি শ্মশানঘাট সংলগ্ন গড়াই নদীর ঘাটে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
/এমএসএম/








