গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান।
শুক্রবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর, ভাষারপাড়া, সরদারপাড়া, মদনেরপাড়া, বালাসি, কাইয়ারঘাট গ্রামে তিনি এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ হিসেবে প্রত্যেককে পাঁচ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম পারভেজ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক নয়া মিয়া, ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
/এসএনএইচ/
আরও পড়ুন-
যে কারণে অলস পড়ে আছে ৬শ’ কোটি টাকা
সাবেক জঙ্গি বললো, বাংলাদেশে এজেন্ট পাঠিয়েছে আইএস








