সন্ত্রাসবিরোধী কমিটি গঠনে আ. লীগ নেতাদের ওপর হামলা

বরগুনা প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১৭:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৭:৫৭

বরগুনা বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠনে করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ নেতারা।
শনিবার বেলা ১টার দিকে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতারা।
লিখিত বক্তব্যে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ ওয়ালিউল্লাহ অলি বলেন, দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জঙ্গিবাদবিরোধী কমিটি করার নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ৪ আগস্ট বরগুনা সদর জেলার জামায়াত-শিবির ও বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নে কমিটি করতে গেলে বিএনপির মদদপুষ্ট স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রাকিব ও অপু মোল্লাসহ ৫/৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।এতে কমিটি গঠন প্রক্রিয়া বাতিল করা হয়।
সন্ত্রাসীরা ৪ নম্বর ওয়ার্ডের সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. নাসির মাহমুদের ওপরে হামলা চালালে তিনি পালিয়ে আত্মরক্ষা করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফরিদ উদ্দিনকে লাঞ্ছিত করে সন্ত্রাসীরা।
সিনিয়র সহ-সভাপতি আ. ছত্তার মাতুব্বর ছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক স্বপন, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মাদ ওয়ালিউল্লাহ অলি, যুগ্ন সম্পাদক আশ্রাফুল আলম শিল্পি, ঢলুয়া ইউনিয়নের সভাপতি আজিজুল হক মাস্টার এসময় উপস্থিত ছিলেন।

 আরও পড়তে পারেন: আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের এক দশক

/জেবি/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম