‘হয়তো বিয়ে, না হয় এভাবেই মৃত্যু’। এমন শপথ নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করছেন পঞ্চাশ বছর বয়সী চার সন্তানের জননী এক বিধবা। আর এই অনশনের খবর শুনে গ্রাম ছেড়ে পালিয়েছে প্রতারক প্রেমিক তিন সন্তানের জনক অলি হাওলাদার । ঘটনাটি ঘটেছে মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামে। বিকালে অনশনরত ওই প্রেমিকা স্থানীয় সাংবাদিকসহ উপস্থিত এলাকাবাসীদের এমন শপথের কথা জানিয়ে বলেন, বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনে থাকবেন।
এলাকাবাসী জানান, বাদুরতলা গ্রামের মৃত রুহুল আমীন হাওলাদারের ছেলে তিন সন্তানের জনক কৃষক অলি হাওলাদার (৪৫)-এর সঙ্গে প্রতিবেশী ৪ সন্তানের জননী দরিদ্র বিধবা হাসিনা বেগম (৫০)-এর দেড় বছর আগে থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে ওই প্রেমিকার ঘরে প্রেমিক অলি হাওলাদার আপত্তিকর অস্থায় ধরা পড়েন। এই যাত্রায় অলি হাওলাদারকে বিয়ের আশ্বাসে মুক্ত করে নেন তার স্বজনেরা। মুক্ত হয়েই পালাতক রয়েছে প্রতারক প্রেমিক অলি। মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রানী বেগম বলেন, শুক্রবার সকাল থেকে আমরণ অনশন করছেন হসিনা। প্রেমের সম্পর্ক অস্বীকার করায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি।
/এমপি/








