লালমনিরহাটে নববিবাহিতার লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ০৬:১৫আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০৬:৫৮

লালমনিরহাট রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাসে অনার্স শেষ বর্ষের ছাত্রী শামীমা আক্তার ইতির (২২) মরদেহ লালমনিরহাটের রেলওয়ে চিল্ড্রেনপার্ক উচ্চ বিদ্যালয়ের পুকুরের ধার থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও আলমগীর হোসেন ইতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠান।
ইতি লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা পাড়ার মৃত কুদ্দুস মিয়ার মেয়ে। একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইলপট্টি এলাকার ফুড গোডাউনের নৈশপ্রহরী বাবুল হোসেনের ছেলে হাসান ইসলাম সুজনের (২৯ )সঙ্গে গত ২ মে পারিবারিক আলোচনার মাধ্যমে বিয়ে হয়। সুজন ঢাকায় ট্রাক চালায়। সেখানে তার আগের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি ইতি জানার পর থেকে দু’জনের মধ্যে ঝগড়া হতো। রবিবার সকালে বাইরে বের হওয়ার পর আর ইতিকে পাওয়া যাচ্ছিল না।  বেলা ১১টার দিকে লালমনিরহাট রেলওয়ে চিল্ড্রেনপার্ক উচ্চ বিদ্যালয়ের পুকুরের ধারে ইতিকে পেটে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
থানা চত্বরে ইতির লাশের পাশে বড় বোন কোহিনুর বিলাপ করে বলছিলেন,‘ তোর কী হলো রে বোন। না হলো স্বামীর সংসার। না হলো তোর পড়াশুনা। আয় আল্লাহ তোর কাছে বিচার চাই।’
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতির মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 ঘটনার পর থেকে ইতির স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

 

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম