কমলগঞ্জে জাল টাকাসহ একজন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ১৭:৪১আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:৪৪

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে ৫০ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
র‌্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ আগষ্ট রবিবার সন্ধ্যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ অভিযানে উপজেলার ভানুগাছ-শমশেরনগর সড়কের কমলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে পঞ্চাশ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাল টাকার ব্যবসায়ী রাজনগর উপজেলার চাটি মেলাঘর গ্রামের মৃত রহিছ আলীর ছেলে মো.  রকিব আলী ওরফে রকিব (৩৬)।  জাল টাকাসহ তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিকে সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে  পাঠানো হয়েছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম