দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্যের শিশুপুত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালীবাড়ি মোড় এলাকায় এই দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাথী আহমেদ (৪)। সে পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ষোলঘর এলাকার খালিদ হাসানের ছেলে।
খালিদ হাসান একজন সেনা সদস্য। এই দুর্ঘটনায় শিশুর মা সোমা বেগম গুরুত্বর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শপিং করার জন্য খালিদ হাসান তার স্ত্রী ও পুত্রকে নিয়ে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুপুত্র সাথী আহমেদ মারা যায়।গুরুত্বর আহত হন শিশুটির মা সোমা বেগম। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এমএসএম/








