বেরোবি’র ভিসির সঙ্গে বেয়াদবি করায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

রংপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ১৮:২১আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৯:৪৮

বেরোবি’র ভিসির সঙ্গে বেয়াদবি করায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীর নাম ফয়সাল আহম্মেদ ফাহিম। তিনি একজন ছাত্রলীগ কর্মী এবং ইতিহাস ও প্রত্মতত্ত্ব বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। যার আইডি নম্বর ১০০৪০৩৯। শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের এক কর্মকর্তা জানান, গত ৯ মে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ কে এম নূর-উন-নবী ক্যাম্পাস প্রদক্ষিণ করার সময় ক্যাফেটেরিয়ার সামনে ছাত্রলীগ কর্মী ফয়সাল আহম্মেদ ফাহিমসহ আরও ২০/২৫ জন শিক্ষার্থী উচ্চ স্বরে গান গাইতে থাকে। এসময় তারা উপাচার্যকে দেখে না চেনার ভান করে আরও উচ্চ স্বরে গান গাইতে থাকে। তখন উপাচার্য তাদের ভর্ৎসনা করলে সবাই চুপ থাকলেও ফাহিম উপাচার্যের সঙ্গে তর্ক করে। এক পর্যায়ে সে উপাচার্যের সঙ্গে অশালীন আচরণ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

এই ঘটনায় ১২ মে ইতিহাস ও প্রত্মতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানীকে আহ্বায়ক ও ভারপ্রাপ্ত প্রক্টর শাহীনুর রহমানকে সদস্য সচিব করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত করা হয়। তদন্ত কমিটির  প্রতিবেদনের উপর ভিত্তি করে গত রবিবার ৭ আগস্ট রেজিস্ট্রার দফতর থেকে ওই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনামা বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষার্থী ফাহিমকে সাময়িক বহিষ্কার করার বিষয়টি তিনি শুনেছেন।

এদিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান বলেন, বহিষ্কৃত ছাত্র ফাহিম ছাত্রলীগ কর্মী নয় সে ছাত্রদল করতো। ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার জন্য বিএনপি জামায়াত জোটের কথিত আন্দোলনে সে ছাত্রদলের হয়ে বিভিন্ন কমর্সসূচিতে অংশ নিয়েছে। এখন নাকি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের পরিচয় দেয় বলে শুনেছি।

/জেবি/

আরও পড়তে পারেন : বকশীগঞ্জে বন্যহাতির তাণ্ডবে ঘরবাড়ি তছনছ, আহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক