জয়পুরহাট জেলা জজকে আবারও হত্যার হুমকি

জয়পুরহাট প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ১৯:১৭আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:২৪

হুমকি হত্যার হুমকি দিয়ে জয়পুরহাট জেলা জজ মো. আব্দুর রহিমের কাছে আবারও চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে গুরুত্বপূর্ণ ১৮টি স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়াসহ বিচারক ও আইনজীবীদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার হুমকির চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেন আব্দুর রহিম।

গত ১৪ জুলাই প্রথমবার হুমকি দেওয়া হয়। চিঠিতে গত ২০ জুলাইয়ের মধ্যে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিচারকদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সে সময়ও থানায় একটি জিডি করেন আব্দুর রহিম।

থানা সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিমের ঠিকানায় ডাকযোগে গত বুধবার একটি চিঠি আসে। চিঠিতে প্রেরকের ঠিকানা দেওয়া হয়েছে মো. নুরনবী মণ্ডল, আরাফাত নগর, জয়পুরহাট। চিঠিতে জেলা জজসহ অন্য বিচারক, ৪০ জন আইনজীবীকে হত্যা এবং আদালত ভবনসহ জয়পুরহাটের গুরুত্বপূর্ণ ১৮টি স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চিঠির সঙ্গে সাদা এক টুকরা কাপড়ও পাঠানো হয়েছে।

জয়পুরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, পীরের আস্তানায় ৫ খুনের আলোচিত মামলায় সাক্ষ্য গ্রহণের দিন এ ধরণের উড়ো চিঠির হুমকি সকলের মনে কিছুটা শঙ্কার সৃষ্টি করেছে।

জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চিঠির উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম