নির্বাচন কেন্দ্রে হামলা: রাজাপুরের পিতা-পুত্রসহ ১৭ জন কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ২০:৩১আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২০:৩৫

আদালত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের পশ্চিম বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় পিতা-পুত্রসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে আসামিরা বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক রমনী রঞ্জন চাকমা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে,চলতি বছরের ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে  পশ্চিম বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকার জনৈক ইস্রাফিল বাদী হয়ে ১৭ জনকে আসামি করে বিস্ফোরক আইনে রাজাপুর থানায় মামলা করেন।
মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হলে বড়ইয়া এলাকার মো. মামুন হোসেন, মো. শাহিন খান, শাহ আলম, মো. সোবাহান খান,নাজমুল হাসান,ফরিদ খান, শামীম খান, ছরোয়ার হোসেন, জামাল হাওলাদার, মো. সোহেল খান, মাহবুব আলম, মো. আশ্রাব আলী, সামসুল হক, সোহাগ হোসেন, মনির হোসেন, মো. জয়নাল আবেদীনসহ ১৭ জন আদালতে হাজির হন।
আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলেও বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আরও পড়তে পারেন: ঢাকা জজকোর্টের হাজত থেকে পালালো আসামি

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম