কেরানীগঞ্জের শিশু পরাগ অপহরণ মামলার আসামি মোক্তার হোসেন আমির ঢাকা জেলা জজকোর্টের হাজত থেকে হাতকড়া পড়া অবস্থায় পালিয়েছে। কেরানীগঞ্জের কামাল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়।
বৃহস্পতিবার ঢাকার জেলার পুলিশ প্রসিকিউশন বিভাগের ওসি পরিদর্শক খোন্দকার এখলাসুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় কোতয়ালি থানার প্রসিকিউশন বিভাগের এসআই মো. বাহাজ বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ৯ অগাস্ট কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়ার লতিফ হাওলাদারের ছেলে কামালকে ঘরে ঢুকে হত্যা করে আমির সহ অন্যরা। পূর্ব শত্রুতার জের ধরে ঘর থেকে কামালকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা।
জানা যায়, আমির কেরানীগঞ্জের শুভ্যাঢ্যার হাসনাবাদের মোক্তার আলীর ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা, অস্ত্রসহ অনেকগুলো মামলা তদন্ত ও বিচার চলছে।
/এসএনএইচ/







