সুন্দরবনে জোনাব বাহিনীর সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত

খুলনা প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ১২:০৩আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১২:০৭

বন্দুকযুদ্ধ সুন্দরবনের জোনাব বাহিনীর এক সদস্য পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পুলিশ জানায় অস্ত্র উদ্ধারের সময় আনারুল সানা (৪৪) নামে ওই ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সে ওই ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। এঘটনায় খুলনার কয়রা থানা পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে খড়খড়িয়া নদীর তীরে এই বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন আমিনুর, জাহিদুল ইসলাম ও শাহ আলম। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচটি কার্তুজ ও দুটি দেশীয় দা উদ্ধার করেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী বন্দুকযুদ্ধের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে কয়রা থেকে আনারুলকে গ্রেফতার করা হয়। এরপর রাত ৪টার দিকে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় আনারুলের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত আনারুলের বিরুদ্ধে একটি খুন, অস্ত্র আইনে দুটি, ডাকাতির ঘটনায় ছয়টিসহ মোট ১০টি মামলা রয়েছে।
আহত পুলিশ সদস্যদের কয়রা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের