চট্টগ্রামের মাটি থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মূল উপড়ে ফেলতে যুদ্ধ ঘোষণা করেছেন চট্টগ্রামের এসপি নূরে আলম মিনা। শনিবার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বারো আউলিয়ার পবিত্র ভূমি থেকে জঙ্গিদের মূল উৎপাটনের আগ পর্যন্ত কোনও পুলিশ সদস্য ব্যারাকে ফিরবে না। যেখানেই তারা লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করা হবে। আমি তাদের বিরুদ্ধে মতাদর্শিক ও সামাজিক যুদ্ধ ঘোষণা করছি।’
এসপি মিনা জানান, ‘জঙ্গি দমনে চার সদস্য বিশিষ্ট স্পেশাল টাস্ক গ্রুপ (এসটিজি) সেল গঠন করা হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম মনিটর করার জন্য এই সেল কাজ করবে।’
গত ১১ জুলাই গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্যের বিষয়ে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। জঙ্গি কার্যক্রমে তাদের অর্থ সরবরাহকারীদের বিষয়ে খোঁজ করা হচ্ছে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ, এডিডিএসপি (উত্তর) মসিউদ দৌলা রেজা, এডিডিএসপি (দক্ষিণ) ইমরান ভূইয়া, এডিডিএসপি (সদর) হাবিবুর রহমান।
/এনএস/ এপিএইচ/
আরও পড়ুন:
হোটেল ব্যবসায় মন্দা: ঝুঁকিতে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ!
দ্বিতীয় দফায় হাসনাতের ৮ দিন ও তাহমিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর








