কুকুর লেলিয়ে হিমাদ্রী হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
১৪ আগস্ট ২০১৬, ১৬:২৬আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:৩৭

হিমাদ্রী চট্টগ্রামে মারধরের পর কুকুর লেলিয়ে দিয়ে স্কুলছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, নগরীর পাঁচলাইশ এলাকায় মাদক-ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামে একটি বাড়িতে হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে নির্মম নির্যাতন করে ছাদ থেকে ফেলে দেয় কয়েকজন যুবক। এ ঘটনার ২৬ দিন পর ঢাকার একটি হাসপাতালে হিমু মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার পাঁচলাইশ সামার ফিল্ড গ্রামার স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাস বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামিরা হলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।

আসামিদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি, ব্যবসায়ী শাহ আলম টিপু ও শাহাদাত হোসেন সাজু কারাগারে রয়েছেন। প্রধান আসামি জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন পলাতক রয়েছেন।

/বিটি/এআরএল/

আরও পড়ুন:

১৫ আগস্ট জন্মদিনের কর্মসূচি বাতিল করলেন খালেদা জিয়া 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম