দেশে কোনও জঙ্গি সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৬, ১৭:৪৪আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:৪৭

দেশে কোনও জঙ্গি সংগঠন নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোনও আইএস বা আল কায়েদা আমাদের দেশে নেই। যারা ৭৫ পরবর্তী সময়ে পায়ের রগ কাটতেন, তারাই জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম হয়েছেন। রবিবার দুপুরে গাইবান্ধার সাঘাটার নবনির্মিত থানা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর গাইবান্ধা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

জঙ্গিবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা মন্ত্রী বলেন, সিরিয়া, ইরাক বা পাকিস্তানের সঙ্গে আমাদের কোনও বর্ডার নেই। কাজেই আইএসের কোনও ভিত্তি এখানে থাকতে পারে না। আমাদের এখানে আইএস তৈরি করার জন্য যে সমস্ত জঙ্গি নেতারা চেষ্টা করছেন তাও বিফল হয়েছে। কারণ আমরা প্রমাণ করেছি আইএস বলতে কোনও পদার্থ বা কোনও সংগঠন এখানে নেই।

জামায়াত-শিবিরের ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধী চক্র দেশে জঙ্গি তৎপরতা পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এরা ধর্মের নামে, ইসলামের নামে কালিমা লেপন করতে চাচ্ছে। ইসলামসহ কোনও ধর্মই হত্যাকাণ্ড সর্মথন করে না। আমরা যেকোনও মূল্যে এদের প্রতিহত করব। দেশ থেকে সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদ চিরতরে উৎখাত করতে দেশের সব বাহিনীর সদস্যসহ সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে কেউ আত্মপ্রচার করবেন না: ওবায়দুল কাদের

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম