এ বছরের ২৭ জুন আসাম থেকে বানের পানিতে ভেসে একটি হাতি বাংলাদেশে ঢুকে পড়ে। এরপর ক্রমশ মানুষের আবেগের জায়গায় স্থান করে নেওয়া হাতিটিকে জামালপুর কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে তাকে দেখা যেতে থাকে। ভারত থেকে হাতিটিকে ফেরৎ নিতে আসা প্রতিনিধি দল ব্যর্থ হয়ে ফিরে যায়। সর্বশেষ জামালপুরে তাকে আটকের পর, রবিবার (১৪ আগস্ট) পাঁচ টনের বেশি ভরের এই হাতিকে চার দফায় চেতনানাশক দেওয়া হয় বলে জানান ভেটেরেনারি সার্জন মোস্তাফিজুর রহমান। পরে চেতনা ফিরে আসার ওষুধে জ্ঞান ফেরে ইতোমধ্যে ‘বঙ্গবাহাদুর’ নাম পাওয়া এই হাতির। জামালপুরের সরিষাবাড়ী থানার কামারাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে আটক আসামের সেই হাতিটির ছবি তুলে এনেছেন বিশ্বজিৎ দেব।
/এইচকে/
আরও পড়ুন: ‘বঙ্গ বাহাদুর’
আরও পড়ুন: চার দফায় দেওয়া চেতনানাশকে হাতি নিয়ন্ত্রণে, ক্রেনের জন্য অপেক্ষা








