নদী ভাঙন থেকে স্কুল-শহীদ মিনার রক্ষায় সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ১৮:১২আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৮:৩১

টাঙ্গাইল টাঙ্গাইলের বাসাইলে নদী ভাঙনের কবল থেকে বিদ্যালয়, শহীদ মিনার ও সেতু রক্ষার দাবিতে সড়ক অবরোধ ও মিছিল সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার টাঙ্গাইল বাসাইল সড়কের  নথখোলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
এলাকাবাসীরা জানান, ঝিনাই নদীর ভাঙনে সোমবার সকালে নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত শহীদ মিনার নদী গর্ভে বিলীন হয়ে যায়। হুমকির মুখে পড়েছে স্কুল ভবনসহ ঝিনাই নদীর ওপর নির্মিত সেতু। যে কোনও মুহূর্তে স্কুল ও  সেতু নদী গর্ভে চলে যেতে পারে। এতে এই এলাকার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যহত হওয়ার পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে বাসাইল, সখীপুরের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। ময়মনসিংহের কয়েকটি উপজেলার টাঙ্গাইলের যোগাযোগ রক্ষা হয়ে থাকে এই পথেই। ভাঙনের ফলে লাখ লাখ লোকের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
পরে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিন, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, বাসাইলের সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসে ভাঙন প্রতিরোধে প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়তে পারেন: কর্নেল ফারুকের সুটকেস বহন করেছিলেন জিয়া
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম