জামালপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত

জামালপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ০১:১৪আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ০১:১৬
image

জামালপুর জামালপুরের মাদারগঞ্জ থানায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। এসময় এক উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত শামীম আহমেদ ফকির (২৭) মাদারগঞ্জ থানার ১নং চরপাকেরদহ ইউনিয়নের টেঘুড়িয়ার ফকিরপাড়া গ্রামের লাল মাহমুদ ফকিরের ছেলে। তার নামে ডাকাতিসহ ১৪টি মামলা ছিল।
সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। জামালপুরের সহকারী পুলিশ সুপার শরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘রাতে শামীমকে ধরতে তার বাড়িতে অভিযানে যায় পুলিশ। এসময় শামীম পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এসআই রাজ্জাকসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশ পাল্টাগুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীম।’

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এনএস/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম