জেলার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি সাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার লালন শাহ সেতুর যাত্রী ছাউনির কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো উপজেলার ষোলদাগ দক্ষিণপাড়া এলাকার মান্নান সর্দারের ছেলে হালিম (৩২) ও পূর্ব নওদাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে বিষু (৩৫)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী ছাউনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
আরও পড়তে পারেন: এই মুসা সেই মুছা নয়
/এমএসএম/








