‘নারী উত্যক্তকারী’ সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু

রাজশাহী প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ২০:২৬আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২০:৩৩

আরএমপি নারী উত্যক্তের অভিযোগে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কনস্টেবল ও ওয়ারলেস অপারেটর নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টির তদন্ত করছেন।
গত ১০ আগস্ট নগরীর বহরমপুর এলাকার এক নারী পুলিশ সদস্য ওয়ারলেস অপারেটর নজরুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে উত্যক্তের শিকার ওই নারী বলেন, স্বামী নঈম মুক্তাদীর তানিমের সঙ্গে বর্তমানে তার বিরোধ চলছে। এ নিয়ে গত ১৪ জুলাই তিনি তার স্বামীর নামে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। এ সময় থানার ওয়ারলেস অপারেটর নজরুল ইসলাম নিজেকে একজন এসআই  পরিচয় দিয়ে তার জিডি নথিভুক্ত করেন। এ সময় ওয়ারলেস অপারেটর তার মোবাইল ফোন নম্বরও নিয়ে নেন। এরপর থেকেই তিনি তার ব্যক্তিগত দু’টি মোবাইল নম্বর থেকে কল দিয়ে এবং বাজে এসএমএস পাঠিয়ে তাকে উত্ত্যক্ত করে আসছেন। ওই নারীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই আরএমপির সদর দফতর থেকে বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা ও রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সোমবার আরএমপির কমিশনার তাকে দায়িত্ব দিয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি ভুক্তভোগী ওই নারীকে নিজের কার্যালয়ে ডেকে তার সঙ্গে কথা বলেছেন। দ্রুতই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। 

অভিযোগকারী ওই নারী তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন, এক মাস ধরে ওয়ারলেস অপারেটর তাকে যেভাবে উত্যক্ত করেছেন তিনি তার সবই বলেছেন তদন্ত কর্মকর্তাকে। মোবাইলে সংরক্ষিত এসএমএসগুলোও তিনি দেখিয়েছেন। 

এছাড়া অভিযোগ দাখিলের পর ওয়ারলেস অপারেটর নজরুল তার বাড়িতে গিয়ে তাকে মামলায় জড়িয়ে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন তিনি সে বিষয়টিও তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক