৪ ঘণ্টার পরীক্ষা সাড়ে ৩ ঘণ্টা করায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ২০:৪১আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২০:৪৬

গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ ঘণ্টার অনার্স ও মাস্টার্স পরীক্ষা সাড়ে ৩ ঘণ্টা করার প্রতিবাদে এবং আগের নিয়ম বহাল রাখার দাবিতে গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি রাকিব হাসান সীমান্ত, শিক্ষার্থী এএসএম সায়েম সুমন, এটিএম আতিকুর রহমান, ছালেক আহমেদ, এসএম রফিক, মো. পপুলার রহমান, জাকিরুল ইসলাম, অনিমেষ চন্দ্র, ওমর ফারুক, বিশ্বজিৎ প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে এমনিতেই শিক্ষক ও ক্লাশ রুমসহ নানাবিধ সঙ্কট বিরাজ করছে। তার মধ্যে সিলেবাস ও পরীক্ষার মার্ক না কমিয়ে ৪ ঘণ্টার পরীক্ষা সাড়ে ৩ ঘণ্টা করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের জন্য অনেক বাড়তি চাপ সৃষ্টি হবে। অনেকের পক্ষে প্রশ্নের উত্তর ওই সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। ফলে পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা বাড়বে। তাই বক্তারা অবিলম্বে পূর্বের নিয়ম বহাল এবং নতুন নিয়ম বাতিলের দাবি জানান। বক্তারা আরও জানান, দাবি মানা না হলে ১৭ আগষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করা হবে।  

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম