ফেনীর স্থগিত ইউনিয়নগুলোয় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস

ফেনী প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ২৩:৪৩আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২৩:৪৭

ইউপি নির্বাচন জেলার পরশুরাম ও ফুলগাজীতে স্থগিত ইউনিয়নগুলোয় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
মঙ্গলবার বিকেলে ওই দু’টি উপজেলায় সার্ভার স্টেশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায়  তিনি এই আশ্বাস দেন । স্থগিত ইউপিগুলোতে শিগগির  নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
জাবেদ আলী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। এজন্য তিনি সবার সহযোগিতা চান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম বাদল, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহেদা আক্তার, পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু ও বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি।
এর আগে মঙ্গলবার সকালে ফুলগাজীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ ও মানববন্ধনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আলী বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে হবে।

 এছাড়া সাবিহা খাতুন ফাউন্ডেশন মাধ্যমিক স্কুল মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন ।

 আরও পড়তে পারেন: বঙ্গবন্ধুকে ছোট করতে ১৫ আগস্ট ফুর্তি করেন খালেদা

/এমএসএম/

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান