বঙ্গবন্ধুকে ছোট করতে ১৫ আগস্ট ফুর্তি করেন খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৯:২২আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৯:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন উদযাপনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে ছোট ও আমাদের আঘাত করতে ১৫ আগস্ট ফুর্তি করেন খালেদা।
তিনি বলেন, রাজনৈতিক উদারতা থেকে এবার তিনি জন্মদিন পালন করেননি এ কথাটা সত্য নয়।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক উদারতা থেকে এবার তিনি (খালেদা জিয়া) জন্মদিন উদযাপন করেননি, তাদের (বিএনপি) কিছু কিছু নেতা এটা দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি জন্মদিন পালন করেননি কারণ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন ১২ আগস্ট। যেহেতু, ছেলের জন্মদিন পালন করতে পারবেন না, সেহেতু নিজের জন্মদিন কীভাবে পালন করবেন তিনি (খালেদা জিয়া)! এ ছাড়া এটা তো তার আসল জন্মদিন (১৫ আগস্ট) না। পাসপোর্টে তার জন্মতারিখ ভিন্ন।
খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে তিনি বলেন, শুধুমাত্র বঙ্গবন্ধুকে ছোট করতে এবং আমাদের আঘাত দিতে তিনি ফুর্তির জন্য দিনটি (১৫ আগস্ট) বেছে নিয়েছেন।
/পিএইচসি/এআরএল/এবি/

আরও পড়ুন
জিয়াউর রহমান আমাদের দুই বোনকে দেশে আসতে দেননি: শেখ হাসিনা

ছোট ভাইটি বেঁচে আছে কি নেই জানতেন না আমার মা ও খালা: জয়

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী