বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দ্বিতীয় দিনের মতো বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ১৩:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৩:৩৮

দিনাজপুর গ্রিড ফেল সংক্রান্ত সমস্যার কারণে টানা দুই দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২ টা থেকে উৎপাদন বন্ধ আছে। বুধবারও (১৭ আগস্ট) এই অচলাবস্থা চলছে।  

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ লাইনের ট্রান্সমিটারে সমস্যা দেখা দেয়। সকাল থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারেননি। দুপুর ২ টার পর থেকে বিদ্যুৎ সরবরাহের মেশিন স্তব্ধ হয়ে যায়। ফলে দুপুর থেকেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম বলেন, জাতীয় গ্রিডে সমস্যার কারণেই এখান থেকে বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দেয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের নির্মাণাধীন একটি ট্রাক খাদে পড়ে গেলে ট্রাকটি উদ্ধারের জন্য মঙ্গলবার সকালে কেন্দ্র থেকে ২৩০/১২৫কেবি সরবরাহ লাইন বন্ধ করে রাখা হয়। এর কিছুক্ষণ পর জাতীয় গ্রিডের সমস্যার কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে দুপুর থেকে কেন্দ্রের উৎপাদনও বন্ধ হয়ে যায়। তিনি জানান, বর্তমানে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বগুড়া গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মকবত হোসেন জানান, গ্রিড ফেলের কারণে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। সরবরাহ লাইনে সমস্যার কারণে এটি হয়েছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কবে নাগাদ উৎপাদন শুরু হবে তা এখনই বলতে পারছেন না।

আরও পড়ুন- 

নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!


৩ বছরেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম