দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ আগস্ট ২০১৬, ১৪:৫২আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:৩৮

ঝিনাইদহে জঙ্গিবিরোধী মানববন্ধন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বুধবার এসব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলা ট্রিবিউনের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ‘জঙ্গি ও সন্ত্রাস নয় শান্তি চাই’ স্লোগানে সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে সাদা পতাকা হাতে নিয়ে একটি পদযাত্রা বের করে অধিকার মঞ্চ ও জেলা মানবাধিকার ফোরাম। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে মানবন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, অধিকার মঞ্চের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, এইড’র পরিচালক আমিনুল ইসলাম বকুল, আঞ্জুমান মফিদুল ইসলামের জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

ঝিনাইদহে কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন এছাড়া সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের অপতৎপরতার বিরুদ্ধে মানবন্ধন পালন করে কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ। মানবন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় অর্থ সচিব হাবিবুর রহমান, সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ইশতিয়াক মাহমুদ পাভেল, সদস্য সুমন হোসেন, মনিরুজ্জামান মানিক প্রমুখ।

বাংলা ট্রিবিউনেরসাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, ‘এ আমার জন্মভূমি, এটি জঙ্গিবাদের আস্তানা নয়’  স্লোগানকে সামনে রেখে প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ছফিউল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন, আবু ছালেক, শামছুর রহমান, শাহিনুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, মাদ্রসা সুপার আব্দুল্লাহ প্রমুখ।

কুড়িগ্রামে জঙ্গিবিরোধী মানববন্ধন বাংলা ট্রিবিউনেরকুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, দুপুরে কুড়গ্রিাম প্রেসক্লাবরে সামনে মানববন্ধন পালন করে বাংলাদশে পুস্তক প্রকাশক ও বক্রিতো সমিতি কুড়গ্রিাম জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মমিনুর রহমান ফরহাদ, সদস্য সচিব আল-আমিন সরকার, আবুল কালাম আজাদ, খায়রুল আহসান লিমন ও রুহুল আমিন প্রমুখ।

বাংলা ট্রিবিউনেরগাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, সকাল ১০টায় শ্রীপুরের জেলা বোর্ড সড়কে মানববন্ধন পালন করেছে শ্রীপুরে স্কাউট সদস্যরা। এ সময় তারা জঙ্গি ও সন্ত্রাসবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, উপজেলা স্কাউট কমিশনার দেলোয়ার হোসেন মিঞা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ বাবুল প্রমুখ।

বাংলা ট্রিবিউনেরপটুয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, বেলা ১১টায় শেখ রাসেল শিশুপার্কের সামনে মানববন্ধন করে পটুয়াখালী কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদ। মানববন্ধনে বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ট্রিবিউনেরহিলি প্রতিনিধি জানিয়েছেন, বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্ডেন ঐক্য পরিষদের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাবিরোধী এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাকিমপুর উপজলায় কর্মরত সকল কিন্টার গার্ডেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও স্থানীয় জনসাধারণ অংশ নেন।

হিলি পাবলিক স্কুল সোসাইটির সভাপতি শেখ দেলোয়ারের সভাপতিত্বে মানবন্ধনে অংশ নেন- হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহিনুর রেজা, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মণ্ডল, সাধারণ সম্পাদক মাগবুব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাগতম সাহা প্রমুখ।

মাগুরায় জঙ্গিবিরোধী মানববন্ধন বাংলা ট্রিবিউনেরমাগুরা প্রতিনিধি জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল অফিস চত্বর থেকে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল বের করে। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনের শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের দু’পাশে মানববন্ধন পালন করেন তারা।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) ফারুক মহলদার, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, সাংগঠনিক কমান্ডার আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক আশা খন্দকার প্রমুখ।  

বাংলা ট্রিবিউনেরবাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার উদ্যেগে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন পালিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাংলাদেশ কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটি জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা  ইবনে মিজান হিরু, সরদার শুকুর আহম্মেদ প্রমুখ। 

পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত অপর এক মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার সভাপতি মো. আবু নাইম, সাধারণ সম্পাদক মো. ইমরুল কায়েস,সিনিয়র সহ-সভাপতি মো. বনি আমীন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পলাশ দাস, অতিরিক্ত সাধারণ সম্পাদক শরীফ মাসুদুল করিম, নিবাক আহ্বায়ক আবু জাফর মোল্লা বিপু, জিল্লুর রহমান শাহীন, আকন আলমগীর, কমলেশ চন্দ্র পাল, মাসুদুর রহমান প্রমুখ।

বাংলা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন,  সকাল ১০টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লেখক হাসানুজ্জমান খসরু প্রমুখ। 

বাংলা ট্রিবিউনেরনাটোর প্রতিনিধি জানিয়েছেন,   দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে জঙ্গিবিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখা। মানববন্ধনে উপস্থিত ছিলেন- সমিতির জেলা শাখার সভাপতি আলী হোসেন এবং সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার প্রমুখ। 

/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান