গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় মাওলানা আব্দুল লতিফ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত গ্রেফিতারি পরোয়ানাভুক্ত আসামি।

উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর নামে তিস্তার এক দুর্গম চরে বাড়ি করে সেখানে লুকিয়ে ছিলেন আনছার আলী। বুধবার বেলা আড়াইটার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাওলানা আব্দুল লতিফ উপজেলার পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত ফইম উদ্দিন বেপারীর ছেলে ও খামার পাঁচগাছী দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী সুপার।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, চলতি বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা আব্দুল লতিফ, জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার মাওলানা আব্দুল আজিজের সহচর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তিনি আরও জানান, ওই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ অপর আসামিদের গ্রেফতারে পুলিশের জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।
/টিএন/








