ফুঁসে উঠছেন বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমিকরা

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ১৯:১৯আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৯:৩২

মহাসড়কে চা শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জের বৈকুণ্ঠপুর  চা বাগানের ৪১৫ শ্রমিক ৪ মাস ধরে বেতন, রেশন ও চিকিৎসা সেবা পাচ্ছেন না। এ সবের দাবিতে ফুঁসে উঠছেন  শ্রমিকরা। তাদের আন্দোলন দিন দিন বেগবান হয়ে উঠছে। আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার মহসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।

দুপুর দেড়টার দিকে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কের মাধবপুরে বিক্ষোভ মিছিল করে। এসময় মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরি, যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন পাল, লস্করপুর ভ্যালি সভাপতি অভিরত বাখক্তি, স্থানীয় জাগরণ যুবসংঘের সভাপতি মোহন রবিদাশ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারে সাথে চা শ্রমিক নেতৃবৃন্দ সাক্ষাৎকরেন।

মহাসড়কে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল

এ ব্যাপারে বাংলাদেশ  চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিপেল পাল জানান, শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজর জেলার শ্রীমঙ্গল উপজেলার সকল চা শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠক শেষে তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জেলার মাধপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯শ ৫৫ একক ভূমি নিয়ে বৈকুন্ঠি চা বাগান। এ বাগানে ৪১৫ জন শ্রমিক ও ৮জন স্টাফ নিয়ে বাগানের চা উৎপাদনের কাজ চলছিল। গত ৪ মাস ধরে বাগানের মালিকের অব্যবস্থাপনার কারণে চা বাগানের ৪১৫ জন শ্রমিক ও ৮জন স্টাফ নিয়মিত মজুরী, রেশন ঔষধ পাচ্ছেন না। ফলে বিনা চিকিৎসায় ও অনাহারে ৬ শ্রমিক মারা যান। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

 এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম