জয়পুরহাটে পুকুর থেকে পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ২৩:২৭আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২৩:৪০

জয়পুরহাট

জয়পুরহাট পুলিশ লাইনের পুকুর থেকে জেলার গোয়েন্দা বিভাগের উপ-সহকারী পরিদর্শক শাহ আলমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ  বৃহস্পতিবার রাত ন’টায় তার  মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম পাবনার চাটমোহর উপজেলার চরনবীন গ্রামের জহির রায়হানের ছেলে।

জেলা পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান,গোয়েন্দা বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম আজ সকাল দশটায় পুলিশ লাইন পুকুরে গোসল করতে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতে পুকুরপাড়ে তার ব্যবহার করা তোয়াল দেখে তার সহকর্মীদের সন্দেহ হয়। রাত ন’টার দিকে ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করে পুলিশ সুপার জানান, শুক্রবার ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহত শাহ আলম মাত্র ২০ দিন আগে জেলার আক্কেলপুর থানা থেকে বদলি হয়ে গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

এপিএইচ/

আরও পড়ুন:

শিক্ষার্থীরা কেন কাঁদবে, গলদ কোথায়?

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি