সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভুরুলিয়া ইউনিয়নের খানপুর সংলগ্ন মহাসড়কে ইঞ্জিনচালিত ভ্যান উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শেখ আবু রায়হান (২৮)। তিনি কালিগঞ্জ থানার নেংগী গ্রামের রফিকুল শেখের ছেলে।
রায়হানের চাচা আবু মুসা জানান, ৮ জন শ্রমিক ইঞ্জিনচালিত ভ্যানে ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।এ সময় ভ্যানটি খানপুরে পৌঁছলে সেটি উল্টে যায়। ভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রায়হান।
এ ঘটনায় আরেক শ্রমিক এমদাদুল গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
/এমএসএম/








