মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬টি কলেজের মধ্যে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সেরাস্থান লাভ করেছে। শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর শ্রীমঙ্গলে মোট পরীক্ষার্থী দিয়েছিল ২ হাজার ৩০ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৪০০জন। যা শতাংশ হারে ৭০ শতাংশ।
এবারের তিনটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ জন শিক্ষার্থী। শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ১ হাজার১৩৭ জন। পাস করেছে ৮৭০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন।
দি বাডস্ রেসিডেন্সসিয়েল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ১১৫ জন। পাস করেছে ১১০জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩৭৪ জন, পাস করেছে ২৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩৪১ জন। পাস করেছে ১১৫জন।
হাজি আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩২ জন। পাস করেছেন ৯ জন।
র্যানার হাই স্কুল অ্রান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩১ জন। পাস করেছে ২ জন।
গত বছরের তুলনায় এবার শ্রীমঙ্গল সরকারি কলেজ ভাল ফলাফল করেছে। এ কলেজে এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞানে ২৯ জন,বাণিজ্যে ৫ জন,মানবিকে ১ জন, অপরদিকে দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে বিজ্ঞানে ১জন শিক্ষার্থী এবং দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
/এসএনএইচ/








