বান্দরবানে রুমা বাজারে আগুন, ‘অর্ধকোটি’ টাকার ক্ষতি

বান্দরবান প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ১৩:৫০আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৬:০৫

রুমা বাজারে অগ্নিকাণ্ড বান্দরবানের রুমা উপজেলার রুমা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকানসহ অন্তত ৪২টি বসতঘর।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বাজারের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর আগুন দ্রুত বাজারের বিভিন্ন দোকানসহ বসতঘরে ছড়িয়ে পড়ে।
এসময় একে একে দোকান-বসতঘর পুড়ে যায়। ঘটনার পর বান্দরবান থেকে ফায়ার সার্ভিসের একটি দল রুমার ঘটনাস্থলের পথে রওনা দেয় তবে দমকলকর্মীরা রুমায় পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। অগ্নিকাণ্ডে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সবকিছু হারিয়ে স্থানীয় ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার পর জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থসহ ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।
/এইচকে/

পড়ুন: রংপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: পুলিশের ৩ সদস্যের কমিটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম