পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি

যশোর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ১৭:০৭আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৭:০৭

যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারীদের মানববন্ধন পল্লী সঞ্চয় ব্যাংকের আইন ও চাকরি প্রবিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে ব্যাংকের খুলনা বিভাগীয় মাঠ সহকারী কল্যাণ পরিষদ। শনিবার বেলা ১১টায় যশোর মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।

বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মচারী-কর্মকর্তার চাকরি স্থায়ীকরণসহ সকল সুযোগ সুবিধা প্রদান, যাচাই-বাছাইয়ের নামে কোনও কর্মকর্তা-কর্মচারীকে বাদ না দেওয়া, অবিলম্বে ব্যাংকিং কার্যক্রম চালু, নতুন কোনও প্রকল্প গ্রহণ না করা, সদস্যদের সঞ্চয়ের বিপরীতে লভ্যাংশ প্রদান এবং সমবায় অধিদফতরের অধীনে পল্লী সঞ্চয় ব্যাংকের সমিতিগুলোকে নিবন্ধন না করার এই ৬ দফা দাবিতে তারা এই কর্মসূচি পালনকরে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি সেলিমুজ্জামান, সাধারণ সম্পাদক  রানা আহমেদ, যশোরের সভাপতি জাকির হোসেন, নড়াইলের সভাপতি দীপক বিশ্বাস, মাগুরার সভাপতি ইমরানুর সিদ্দিকী, সাতক্ষীরার সাদ্দাম হোসেন, ঝিনাইদহের নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে খুলনা বিভাগের দশ জেলার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম