নাশকতার মামলায় ঝিনাইদহের ৬ উপজেলা থেকে জামায়াত ও শিবিরের ২১ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় শৈলকুপা উপজেলা থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন, মহেশপুরে ৪ জন এবং কালীগঞ্জ ও সদর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো মহেশপুর উপজেলার ক্যাম্পপাড়ার মনিরুল ইসলাম, সেজিয়া গ্রামের শাহাজান আলী, শফিউদ্দিন, শহিদুল ইসলাম , কোটচাঁদপুর উপজেলার গাবতলা পাড়ার আমিনুর রহমান, হাসপাতাল এলাকার শফিউদ্দিন, বলাবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, পারলাট গ্রামের আব্বাস আলী, দুধসরা গ্রামের মনির হোসেন, কাগমারী গ্রামের জয়নাল আবেদিন, একই গ্রামের আওলাদ, গুড়পাড়া গ্রামের আবু বক্কর, কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের রাকিব উদ্দিন, হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামের রাহাজ উদ্দিন, মান্দারতলা গ্রামের আব্দুর রাজ্জাক, শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের নওশাদ মোল্লা, আনিপুর গ্রামের মইনুদ্দিন, একই গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, আনন্দনগর মহি উদ্দিন ও সদর উপজেলার শালিয়া গ্রামের আশিকুর রহমান।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ২১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
/এমএসএম/








