নওগাঁ থেকে আরও ১৪ হাজার ৪১ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত

নওগাঁ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ০৩:২১আপডেট : ২২ আগস্ট ২০১৬, ০৩:২৩

নওগাঁ সরকারি চাল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ থেকে আরও নেওয়া হচ্ছে ১৪ হাজার ৪১ টন চাল। একই সঙ্গে নতুন করে সময় বাড়ানো হয়েছে ১৫ দিন।
আজ রবিবার বিকালে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন জানান, আজ রবিবার সকালে নির্দেশনা পাওয়ার পর মিল মালিক নেতৃবৃন্দদের নিয়ে জেলা খাদ্য শস্য ক্রয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন বরাদ্দ মিলারদের মধ্যে বিভাজনের সিদ্ধান্ত হয়। খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো একটি বার্তার মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ ও নতুন করে সময় বাড়ানোর একটি নির্দেশনা পাওয়া গেছে।
এতে সারাদেশ থেকে আড়াই লাখ টন অতিরিক্ত বরাদ্দের সঙ্গে নওগাঁর ১১টি উপজেলার মিলারদের কাছ থেকে নতুন করে আরও ১৪ হাজার ৪১ টন চাল সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। আর নতুন বরাদ্দের জন্য চুক্তি করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৪ আগস্ট পর্যন্ত।
এদিকে প্রথম ধাপের বরাদ্দে জেলায় ২০ হাজার ৯৩২ টন চাল সরবরাহের জন্য ১২শ. মিলারের সঙ্গে চুক্তি করে স্থানীয় খাদ্যবিভাগ। কিন্তু সেই কার্যক্রম চলছে ধীরগতিতে। ৫ আগস্ট নির্ধারিত সময়ে শুরু হলেও গত ১৮ দিনে চাল সংগ্রহ হয়েছে মাত্র ৮ হাজার টন। সিংহভাগ চাল এখনও সরবরাহ করতে পারেনি মিলাররা।
অন্যদিকে প্রথম ধাপের বরাদ্দ ও সময় কম পাওয়ায় কার্যক্রমের শুরু থেকেই মিলাররা অসেন্তাষ প্রকাশ করে আসছিলেন। অতিরিক্ত বরাদ্দ পেতে ও সময় পুন:নির্ধারণের খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করেন তারা। আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় বিশেষ বিবেচনায় অতিরিক্ত বরাদ্দ ও নতুন করে সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে খুশি মিলাররা।
এ বিষয়ে নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি আলহাজ মো: রফিকুল ইসলাম জানান, সময় বড়ানো খুব জরুরি ছিল। এতে আউসের নতুন ধান থেকে চাল করে সময় মতো সরকারি গুদামে সরবরাহের সুযোগ পাওয়া যাবে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম