নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের নগুয়া কুশলগাঁও গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ জানুয়ারি নওগুয়া কুশলগাঁও গ্রামে এক নারীকে ধষর্ণ করে সুরুজ আলী। পরদিন ওই নারী বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ৪ জনের নামে মামলা করে । পুলিশ তদন্ত শেষে একই বছরে কুশলগাঁও গ্রামের মিরাজ আলীর ছেলে সুরুজ আলীর ( ৫২) বিরুদ্ধে চার্জশিট দেয়। পরে আদালত সাক্ষি প্রমাণের ভিত্তিতে সুরুজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ঘটনার পর থেকে সুরুজ আলী পলাতক ছিল।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার সাজাপ্রাপ্ত আসামি সুরুজ আলীকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
/এমএসএম/








