শাবিতে বঙ্গবন্ধু গবেষণা সেল চালুর সিদ্ধান্ত

শাবি প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ১৯:৪৪আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৯:৪৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২০০তম সভায় এ সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম বিষয়ে বাৎসরিক সেমিনার, আলোচনা, সিম্পোজিয়াম ইত্যাদির আয়োজন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বঙ্গবন্ধু গবেষণা সেল পরিচালনার ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য সিন্ডিকেটের সভায় প্রফেসর ড. মো. কবির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী ও প্রফেসর ড. এস এম হাসান জাকিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, প্রফেসর ড. মো. কবির হোসেন, প্রফেসর ড. সাবিনা ইসলাম, প্রফেসর ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, সিনিয়র সচিব প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, প্রফেসর ডা. নূরুল আম্বিয়া চৌধুরী এবং সিন্ডিকেটের সচিব রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
শোকের মাসে শাবির ২০০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার  আগে ভিসি আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে সিন্ডিকেট সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম