নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২, ট্রাকে আগুন

নড়াইল প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ০০:৫৭আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ০১:০০
image

নড়াইল নড়াইল-নোয়াপাড়া সড়কের খলিসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে চৈতি বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রী এবং তৃষা বিশ্বাস ওরফে টিনা বিশ্বাস (৫) নামে অপর এক শিশু নিহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত চৈতি আগদিয়ারচর গ্রামের পিন্টু বিশ্বাসের মেয়ে। সে গোবরা পাব্বর্তী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তৃষা বিশ্বাস ওরফে টিনা বিশ্বাস একই গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খলিসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শশাবোঝাই নড়াইলগামী একটি ট্রাকের সঙ্গে আগদিয়ারচরগামী একটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী  চৈতী বিশ্বাস ও টিনা বিশ্বাস মারা যায়। এসময় আহত হন ভ্যানের অপর দুই যাত্রী অঞ্জলী (৩২) ও চিত্রা (১৬)।
আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত চিত্রার অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নড়াইল থেকে ফায়ার বিগ্রেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস বিশ্বাস বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।
/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম