যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ১৫:৪২আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৫:৪৬

গ্রেফতারের প্রতীকী ছবি

প্রায় ১৪ বছর পলাতক থাকার পর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে সোমবার গভীর রাতে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম বাবুল মিয়া (৫৫)। তিনি নেত্রকোনা সদর উপজেলার বড়গর্দি গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া ২০০২ সালের ১১ জানুয়ারি রাতে একই উপজেলার এক গৃহবধূকে (৩৫) অপহরণের পর ধর্ষণ করেন। ঘটনার পর দিন ওই গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ওই বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ২০১৫ সালে বাবুল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু তাহের দেওয়ান  জানান, প্রায় ১৪ বছর পলাতক থাকার পর গত সোমবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর থেকে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ  মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এপিএইচ/

আরও পড়ুন:

আরও একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের