মাদক ব্যবসায়ীদের বাড়ির ইট খুলে নিয়ে আসবো: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ১৮:৩৮আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৪৬

বক্তব্য রাখছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান তার এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাকে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা তালিকা তৈরি করে আমার কাছে দেবেন। ওই তালিকা আমি প্রশাসনকে দেবো। প্রশাসন ব্যর্থ হলে আমি নিজেই মাঠে নামবো। মাদক বিক্রেতাদের বাড়ির ইট খুলে নিয়ে আসবো। আগামি কোরবানির ঈদের আগেই মাদক ব্যবসা কোরবানি দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে ফতুল্লা থানা এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায়  তিনি এই  হুঁশিয়ারি দেন।
সভায় সদর উপজেলা পরিষদ ও ফতুল্লা থানা এলাকার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, প্রশাসনের কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মেম্বাররা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে এ ঘটনার জন্য পুলিশ প্রশাসনকেও দোষারোপ করেন। তারা বলেন, পুলিশ অনেক সময়ে টাকা খেয়ে মাদক মামলার আসামিদের ছেড়ে দেয়।
শামীম ওসমান চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে বলেন, আপনারা পাড়া মহল্লাতে সভা করেন। আপনারা প্রকৃত মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের তালিকা আমাকে দিন। আমি এ তালিকা প্রথমে প্রশাসনকে দেবো। দেখবো প্রশাসন কী করে। যদি প্রশাসন না ধরে তাহলে আমি নিজেই মাঠে নামবো। মাদক বিক্রেতাদের বাড়ির ইট খুলে নিয়ে আসবো।বাড়িতে বাড়িতে ঢুকে আমি শামীম ওসমান একা মাদক ব্যবসা বন্ধ করে দেখিয়ে দেবো। আর যদি না পারি আমার নামে আপনার বলে দিয়েন, আপনি পারেন নাই, এমপিগিরি ছাইড়া দেন। ৪৮ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ খালি করে ফেলার মতো ফোর্স আমার আছে। ভিমরুলের চাকের মতো মারব, বাড়ি থেকে ধরে নিয়ে আসবো। শুধু একটা কথা, ভুল কিছু করা যাবে না। তা হলে আল্লাহ বেজার হবেন।
উপস্থিত পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে শামীম ওসমান বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা যারা এখানে আছেন তাদের বলছি, যে নামগুলো উঠে আসবে যাচাই-বাছাই করে প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরেন। কোনও নিরীহ লোক যেন না ফাঁসে। ল্যাংড়া করে পারেন, গুলি করে পারেন, গুলি ছাড়া পারেন ওদেরকে ধরেন, এস সুন এস পসিবল। এখানে আলোচনা করার পরও যদি তারা ধরা না পড়ে তা হলে আমাকে এমপি থেকে লাভ নাই, আপনারও ওসি থেকে লাভ নাই, চেয়ারম্যানেরও চেয়ারম্যান থেকে লাভ নাই, ইউএনও’রও ইউএনও থেকে লাভ নাই।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল নাহিদা বারিক, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত বছরের ৩ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় শামীম ওসমান সদর উপজেলার প্রত্যেক পাড়া মহল্লা, ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠনের তাগিদ দেন। তিনি ওই বছরের ২০ আগস্টের (২০১৫) মধ্যে এসব কমিটি গঠনের জন্য নাম প্রদান করতেও সংশ্লিষ্ট উপজেলা পরিষদ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানান। পরে ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে সমাবেশ করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণের ঘোষণা দেন। কিন্তু সে প্রক্রিয়া  আর এগোয়নি।

 

/এমএসএম/

এমএসএম
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম