হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষকে ফাঁসাতে ৭ মাসের শিশুসন্তান ইপা আক্তারকে কুপিয়ে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা মিলন বেগম।
মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে ১৬৪ ধারায়হত্যারকথা স্বীকার করে জবানবন্দি দেন ওই মা।
এর আগে দুপুরে চুনারুঘাট থানা পুলিশ ঘাতক মা মিলিন বেগমকে আদালতে হাজিরকরে।সন্ধ্যায় স্বীকারোক্তি শেষে তাকে জেল হাজতেপাঠানো হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন জানান, শিশুকে হত্যার ঘটনায় আদালতে মা মিলন বেগম নিজে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেনএবংজড়িতদের নাম প্রকাশ করেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলার জারুললিয়া গ্রামের সোহেল মিয়ার সাথে দীর্ঘদিনধরেপুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছে লিটন মিয়ার। এর জের ধরে সোহেল মিয়া ও তার লোকজনকে ফাঁসাতেসোমবার ভোরে লিটন মিয়া ও তার স্ত্রী মিলন বেগম নিজের ৭ মাসের শিশু ইফা আক্তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই নিহতের মা-দাদীসহ ৩ জনকে আটক করে পুলিশ।
/এমএসএম/








